উপকরণ :দুধ ১ লিটার, পোলাও চাল ১৫০ গ্রাম, দারুচিনি ১ ইঞ্চি, এলাচ গুঁড়া ১/২ চা চামচ, তেজপাতা ২টি, চিনি ১/৪ কাপ, কিসমিস ৪ টেবিল চামচ, লবণ সামান্য।
প্রণালি :প্রথমে চাল ধুয়ে ভিজিয়ে নিন। দুধ ঘন করে জ্বাল দিন। বলক এলে দারুচিনি ও তেজপাতা দিন। ঘ্রাণ বের হলে চাল, চিনি ও লবণ দুধের মধ্যে দিয়ে দিন। চাল সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। চাল সিদ্ধ হয়ে গেলে ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে এলাচ গুঁড়া দিয়ে আবার নাড়ুন। সবকিছু ভালোভাবে মিশে গেলে নামিয়ে কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
