n নওশীন শর্মিলী
প্রকৃতির মতো উচ্ছল এখন সবাই, উত্সবের রঙে রং মিলাতে। আর কদিন পরেই বাঙালি মেতে উঠবে শারদীয় উত্সবে। বাংলার উত্সব-সময়কে রাঙাতে সদা প্রস্তুত থাকে ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ। বাঙালিকে নানা পার্বণ আর উত্সবে প্রতিনিয়ত ফ্যাশনেবল করে তুলতে সচেষ্ট থাকে এই প্রতিষ্ঠান। তাদের শিশুতোষ ফ্যাশনের আনন্দময় ভুবনের নাম রঙ জুনিয়র। প্রতিবারের মতো ছোটদের নজরকাড়া সংগ্রহ নিয়ে রঙ জুনিয়রের শারদ সংগ্রহ অন্য সবার চেয়ে আলাদা। রঙ বাংলাদেশ প্রতিটি উপলক্ষে ছোটদের পোশাককে সমান গুরুত্ব দিয়ে থাকে বলেই সংগ্রহও হয় বিশেষভাবে আকর্ষণীয়। সবসময় বিভিন্ন থিমেই তাদের সংগ্রহ সাজিয়ে থাকে। এবারও সেই ধারা অব্যাহত রেখেছে হাউসটি। শারদীয় আয়োজনকে অনিন্দ্য সুন্দর করতে থিম হিসেবে বেছে নিয়েছে সন্দেশ, কলমকারি, দেবী দুর্গার অলংকার ও মন্ত্র। এবারের শারদ কালেকশন তারা তৈরি করেছে আরামদায়ক কাপড়ে। সেই তালিকায় আছে তাঁতে বোনা সুতি কাপড়, ভয়েল, লিলেন, অ্যান্ডি কটন, ধুপিয়ান, হাফ সিল্ক, জর্জেট। মূল রং হিসেবে বেছে নিয়েছে সাদা, অফ হোয়াইট, ক্রিম, বিস্কুট, লাল, মেরুন, রয়েল ব্লু, নেভি ব্লু, মেজেন্টা, গোল্ডেন হলুদ, গেরুয়া ও গাজর কমলা। পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, কারচুপি, হ্যান্ড এমব্রয়ডারি, মেশিন এমব্রয়ডারি, প্যাচওয়ার্ক ইত্যাদি। রয়েছে শাড়ি, থ্রিপিস, কামিজ, স্কার্ট-টপস, ফ্রক, পাঞ্জাবি, টি-শার্ট, শার্ট, ফতুয়া ইত্যাদি। বিশেষ ম্যাচিং পোশাক রয়েছে পরিবার ও যুগলদের জন্য। মেয়েদের পোশাকের মধ্যে শাড়ির দাম পড়বে ৭০০ থেকে ১,২৫০ টাকা, থ্রিপিস ৯৫০ থেকে ১৫০০ টাকা, ফ্রক ৭৫০ থেকে ১ হাজার টাকা। আর ছেলেদের পোশাকের মধ্যে পাঞ্জাবির দাম পড়বে ৫৫০ থেকে ১ হাজার টাকা, শার্ট ৩০০ থেকে ৬৫০ টাকা, টি-শার্ট ৩৫০ থেকে ৪৫০ টাকা। রঙ বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটেই পাবেন চমত্কার এই শারদ সংগ্রহ।
মডেল দ্রিতি, রোদ্দুর
হিয়া ও অনুভব
পোশাক রঙ বাংলাদেশ
ছবি মুনতাকিম
