১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:০১

চাঁদপুরের হাজীগঞ্জে ১২ কেজি গাঁজাসহ মো. কামাল হাওলাদারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে হাজীগঞ্জ বাজারের হকার্স মার্কেটের আনোয়ার হোসেনের ভিলার নিচতলা থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার বিকালে তাকে চাঁদপুর আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃত মো. কামাল হাওলাদারের বাড়ি পটুয়াখালী জেলার শ্রীরামপুর থানায়।

উপ-পরিদর্শক সাধন চন্দ্র নাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ মো. কামাল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩ লাখ ১২ হাজার টাকা।

আরো পড়ুন: প্রাণিসম্পদ অফিসের মধ্যে কর্মচারীর আত্মহত্যা

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, কামাল হোসেনের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকেলে তাকে চাঁদপুর জেলা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/বিএএ