চট্টগ্রামের বিজিসিসি ময়দানে গত শনিবার দ্বিতীয় এইচআরসি কাপ গলফ্ টুর্নামেন্ট বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়। বাংলাদেশ টি বোর্ডের চেয়ারম্যান, মেজর জেনারেল জেএ মুস্তাহিদুর রহমান, ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান সালমান ইস্পাহানি এবং বিজিসিসি’র সহ-সভাপতি যৌথভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী এইচআরসিটি মোহাম্মদ ইদ্রিস, এইচআরসি লাইটিংয়ের মহাব্যবস্থাপক রেদোয়ানুল আজিজ, বিজিসিসি ডেভেলপমেন্ট ইউনিটের সহসভাপতি মোহাম্মদ মিয়া এম এ রহিম, রেডিসান ব্লু চট্টগ্রামের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম আক্তারউজ্জামানসহ আরও অনেকে। খবর বিজ্ঞপ্তির।
