যশোদা দুলাল চক্রবর্ত্তী
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইংরেজি)
মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ, নরসিংদী
গঠন অনুসারে বাক্যের রূপান্তর বা পরিবর্তন নিম্নরূপ
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমাদের আলোচনার বিষয় হলো Structural sentences তথা গঠনমূলক বাক্যসমূহের পরিচিতি, প্রকার-প্রকরণ এবং পরিবর্তন বা রূপান্তর প্রণালী। আজ আমরা Simple sentence into compound sentence সম্পর্কে বিধি অনুসারে পরিবর্তন প্রণালীসমূহ আলোচনা করবো।
Simple into compound
Rule: 01
সাধারণত simple sentence-এর শুরুতে By + main verb এর base form + ing = and বসে simple sentence-এর মাঝখানের Comma এর পরিবর্তে conjunction হিসেবে compound sentence তৈরি করতে এবং by ও ing উভয়ই উঠে যায়।
Examples :
By drinking cold water, you will feel fresh (compound).
Drink cold water and you will feel fresh.
or, Drink cold water and feel fresh.
By working hard, you will be able to progress in your life.
Work hard and you will be able to progress in your life.
or,Work hard and will be able to progress in your life.
Rule: 02
Simple sentence এর শুরুতে Main verb-এর Base form + ing তথা Present participle = and বসে Simple sentence-এর মাঝখানের Comma এর পরিবর্তে Conjunction হিসেবে Compound sentence তৈরি করতে এবং main verb-এর Base form-এর সাথে যুক্ত ing উঠে যায়।
Examples :
Running fast, you will be able to get on the train (compound).
Run fast and you will be able to get on the train.or, Run fast and will be able to get on the train. (উঠা/ চড়া)
