একাদশ-দ্বাদশ শ্রেণির অর্থনীতি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৩

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক,অর্থনীতি বিভাগ

কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়

নিচের চিত্রটি লক্ষ্য করঃ

 

 

 

 

ক.অর্থনীতি কি?           ১

খ. ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা দাও।                                ২

গ.উদ্দীপকে প্রদত্ত চিত্রে OA এবং OB পথ কি নির্দেশ করে।           ৩

ঘ. সম উপকরণ (শ্রম ও মূলধন) নিয়োগের ক্ষেত্রে উদ্দীপকে প্রদত্ত চিত্রের কীরূপ পরিবর্তন হবে? দেখাও।         ৪

 

উত্তরঃ (ক) অর্থনীতি: ইংরেজি ‘Economics’ শব্দের বাংলা প্রতিশব্দ ‘অর্থনীতি’। গ্রীক শব্দ ‘Oikonomia’ থেকে ইংরেজি ‘Economics’ শব্দটির উত্পত্তি। যার অর্থ ‘গৃহ ব্যবস্থাপনা’। সুতরাং অর্থনীতি বলতে গৃহ ব্যবস্থাপনাকেই বুঝায়। অন্যভাবে বলা যায়, মানুষের অসীম অভাব পূরণে সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনাই হলো অর্থনীতি।

উত্তর: (খ) ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি:

ব্যষ্টিক অর্থনীতি: ‘ব্যষ্টিক’ শব্দটি ইংরেজি প্রতিশব্দ ‘Micro’ যা গ্রীক শব্দ ‘Mikros’ শব্দ হতে এসেছে এবং যার অর্থ ‘ক্ষুদ্র’। অর্থনীতির বিভিন্ন বিষয় যখন ক্ষুদ্র ক্ষুদ্র কিংবা এককভাবে বিশ্লেষণ করা হয়, তখন তাকে ব্যষ্টিক অর্থনীতি বলা হয়। যেমন- একটি দ্রব্যের দাম, একজন ব্যক্তির আয়, একজন ভোক্তার ভোগ ইত্যাদি।

সামষ্টিক অর্থনীতি: ‘সামষ্টিক’ শব্দটি ইংরেজি প্রতিশব্দ ‘Macro’ যা গ্রীক শব্দ ‘Makros’ শব্দ হতে এসেছে এবং যার অর্থ ‘বৃহত্’। অর্থনীতির বিভিন্ন বিষয়গুলো যখন একত্রে কিংবা সামগ্রীকভাবে বিশ্লেষণ করা হয়, তখন তাকে সামষ্টিক অর্থনীতি বলা হয়। যেমন- দামস্তর, জাতীয় আয়, সামগ্রীক ভোগ ইত্যাদি।

উত্তর: (গ) উদ্দীপকে প্রদত্ত চিত্রে OA পথ মূলধন নিবিড় উত্পাদন এবং OB পথ শ্রম নিবিড় উত্পাদন নির্দেশ করে। এক্ষেত্রে IQ সম-উত্পাদন রেখার a বিন্দুতে OL1 শ্রম এবং OK1 মূলধন নিয়োগ করে যে পরিমাণ উত্পাদন করা সম্ভব, b বিন্দুতেও OL2 শ্রম এবং OK2 মূলধন নিয়োগ করে একই পরিমাণ দ্রব্য উত্পাদন করা সম্ভব। একটি দেশের অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে সমাজ তথা উদ্যোক্তাকে উত্পাদন কৌশল গ্রহণ করতে হয়।

উত্তর: (ঘ) সম উপকরণ (শ্রম ও মূলধন) নিয়োগের ক্ষেত্রে উদ্দীপকে প্রদত্ত চিত্রের নিম্নরূপ পরিবর্তন হবে-

 

 

 

অঙ্কিত চিত্রে, OC পথ অনুযায়ী শ্রম (OLo) এবং মূলধন (OKo) উভয়ই সমপরিমাণ নিয়োগ হওয়ায় নিরপেক্ষ উত্পাদন কৌশল নির্দেশ করে।