স্মরণীয় পঙক্তি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৪

হাসিমুখে নিয়ো ফুল; তার পরে হায়

ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায় ।    

 

            প্রাণ, রবীন্দ্রনাথ ঠাকুর         

 

             তুমি নীলিমার দেশে,            যথা ইচ্ছা যাও ভেসে,

              অনন্ত আকাশে যেন তোমারি আলয়!

আমি কোন পাইনা আশ্রয়?

            চাঁদ, বেগম রোকেয়া

 

সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি

এই নদী নক্ষত্রের তলে

সেদিনো দেখিবে স্বপ্ন-

সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!

            সেইদিন এই মাঠ, জীবনানন্দ দাশ