তাহাদের আমাদের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৫

আনিসুল হক

 

তাহাদের নাই জুড়ি

তাহাদের হাতে ছুরি।

 

তাহাদের কত গুণ

হেসেখেলে করে খুন।

 

তাহাদের আছে বাপ

তাহাদের কী প্রতাপ।

 

কাজ বা অকাজ তারা

তুড়ি মেরে করে সারা।

 

আমাদের কথা বলি

চোখ বুজে পথ চলি।

 

যত অন্যায় হোক

কখনো খুলি না চোখ

কখনো কাড়ি না রা

বাঁচাই আপন গা।

 

যেন বা জন্তু খাঁচার

চেষ্টা একাকী বাঁচার।