তারকা বচন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩০

নাটক জীবনের গভীরে প্রবেশ করায়। জীবনের প্রতিচ্ছবি নাটক। আমরা মঞ্চ, টেলিভিশন, বেতারে নাটক করতাম। প্রতিটা নাটকে আমাদের জীবনের প্রতিচ্ছবি দেখতাম। মানুষ কিন্তু নাটকের একটি চরিত্রের সঙ্গে নিজেকে আইডেনটিফাই করত। এখন তো হালকা আনন্দ উপভোগ করার জন্য নাটক তৈরি হয়। গভীরে প্রবেশের চেষ্টা কেউ করে না, মানুষকে জোর করে হাসানোর চেষ্টা করে। জীবন ও দর্শন নিয়ে কেউ ভাবছে না। লেখক কিংবা নাট্যকার নাটকের গল্প লিখছেন না, যার যে চরিত্রে অভিনয় করা প্রয়োজন, সেই চরিত্রে সে অভিনয় করছে না। যারা ভালো নাটক বানান, তারা বঞ্চিত হচ্ছেন। তবে কিছু নাটক ভালো হয়। অনেক ভালো ভালো পরিচালকও আছেন আমাদের। ভালো অভিনয়শিল্পীও আছেন। তবে বাণিজ্যের কাছে সবাই জিম্মি হয়ে গেছেন। নাটক-বাণিজ্য যারা করছেন, ভালো নাটক নিয়ে তারা ভাবেন না।

 

নাটক বাণিজ্য প্রসঙ্গে

নাট্য ব্যক্তিত্ব আবুল হায়াত