বঙ্গবন্ধু গোল্ডকাপ
স্ব্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ খেলায় সোহাগদল ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার বিকালে রাজবাড়ি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে সোহাগদল ইউনিয়ন একাদশ ৩-০ গোলে স্বরূপকাঠি পৌরসভা একাদশকে হরিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের আব্দুল্লাহ প্রান্ত ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়। পরে উপজেলা চেয়ারম্যান আব্দুল হক ও ইউএনও সরকার আব্দুল্লাহ আর মামুন বাবু চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খোলোয়াড়দের মাঝে ট্রফি বিতরণ করেন।
গৌরিপুরে মইলাকান্দা ইউনিয়ন চ্যাম্পিয়ন
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের গৌরীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ট্রাইব্রেকারে রামগোপালপুর ইউনিয়ন একাদশকে হারিয়ে মইলাকান্দা ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলায় মইলকান্দা ইউনিয়ন একাদশ ও রামগোপালপুর ইউনিয়ন একাদশের মধ্যে নির্ধারিত খেলায় ২-২ গোলে ড্র করে। ট্রাইব্রেকারে গোল্ডেন গোলে বিজয়ী হয় মইলাকান্দা ইউনিয়ন একাদশ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আব্দুর রউফ মোস্তাকীম। খেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান।
