আর্থিক অনিয়মে চিঠি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৬

স্পোর্টস রিপোর্টার

২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালের বার্ষিক আর্থিক বিবরণীতে গরমিল পেয়েছেন বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন মুহি। তিনি বিষয়টির ব্যাখ্যা জানতে চেয়ে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনকে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, উল্লেখিত তিন বছরে ১৭ কোটি টাকার আর্থিক হিসাব পর্যবেক্ষণে অনিয়ম পরিলক্ষিত হয়েছে। স্বচ্ছতা আনতে যথাযথ ব্যাখ্যা চেয়েছেন মহিউদ্দিন মুহি।

বাফুফের একজন সদস্য জানান, এই সহ-সভাপতি বাফুফের সভাপতির খুব কাছের একজন ছিলেন। পাশাপাশি বসতেন। সভাপতির বিদেশ সফরসঙ্গী ছিলেন। সম্প্রতি দূরত্ব তৈরি হওয়ায় এখন বদলে গেছেন।