পলাশ (নরসিংদী) সংবাদদাতা
পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় ভেজালবিরোধী এবং বাজারে ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার ঘোড়াশাল বাজারের দুটি খাদ্যপণ্য তৈরির বেকারিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক রোজিনা সুলতানা উপস্থিত ছিলেন।
এ সময় নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য তৈরি এবং মেয়াদ উল্লেখ না থাকায় আমির ব্রেড অ্যান্ড বিস্কুট বেকারিকে ১০ হাজার টাকা ও ফুলকলি বেকারি ও কনফেকশনারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে ঘোড়াশাল বাজারে ফুটপাত ও অবৈধভাবে দখল করে রাখা দোকানপাট উচ্ছেদ করা হয়।
