সাতবাড়িয়া অনূর্ধ্ব-১৭ একাদশ চ্যাম্পিয়ন
চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চন্দনাইশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭ বালক) ফাইনাল খেলা রবিবার বিকাল চারটায় গাছবাড়িয়া স্কুলমাঠে সাতবাড়িয়া একাদশ বনাম বৈলতলী একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ৫-৪ গোলে বৈলতলীকে হারিয়ে সাতবাড়িয়া একাদশ বিজয় গৌরব অর্জন করে। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুরস্কার বিতরণী সভা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী এমপি। তিনি বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
