স্বরূপকাঠিতে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৪

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে সোমবার তিনটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ সোইয়াব মিয়া ঐদিন উপজেলার ইন্দুরহাট বন্দরে ভেজাল বিরোধী অভিযান চালান। এ সময় জগবন্ধু মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা ও দুটি মুদি দোকান থেকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে সোহাগ স্টোরে ৪৫৮ কেজি নিষিদ্ধ মুসকান লবণ ধ্বংস করা হয়। এ সময় সেনিটারি ইন্সপেক্টর শেখ মো. জাকির হোসেন ও নেছারাবাদ থানার এসআই মো. বেল্লাল হোসেন উপস্থিত ছিলেন।