রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৪

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরে মেট্রোপলিটন পুলিশের প্রথম বর্ষপূর্তি নানা আয়োজনের মধ্যেদিয়ে উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ১৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। দুপুর ১টায় রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আব্দুল আলীম মাহমুদ যৌথভাবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রকৃতিতে বিরাজ করছিল বৈরী আওহাওয়া। আর এ বৈরী আবহাওয়া ও প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। গত বছর ১৬ সেপ্টেম্বর থেকে রংপুর মেট্রোপলিটন পুলিশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ঐদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।