ইন্দুরকানীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঘরে আহত ৯

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৪

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা

ইন্দুরকানীতে যাত্রীবাহী বাসের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর উঠে কমপক্ষে ৯ জন আহত হয়েছে। সোমবার দুপুরে ইন্দুরকানী-সন্যাসী সড়কের চণ্ডিপুর চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পিরোজপুর জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান এ খবর নিশ্চিত করেন।