নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৪

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

মঠবাড়িয়ায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে গতকাল সোমবার সোহরাফ হোসেন নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ বলেন, নিহত শ্রমিকের লাশ পিরোজপুর জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।