বিদ্যুত্স্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৫

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

উপজেলার জয়পুর ইউপি ধানাইড় গ্রামে সোমবার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত বিল্লাল হোসেন মোল্যা (১২) উপজেলার শালনগর ইউপির বাতাসী গ্রামের জলিল মোল্যার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শালনগর মডার্ন একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র বিল্লাল মামাবাড়ি ধানাইড় গ্রামে বেড়াতে আসে। সোমবার বেলা ১১টার দিকে পাখি শিকারের জন্য বিল্লাল গালিদ ব্রিকসে যায়। এ সময় ইটভাটার জমাকৃত মাটির ওপর দিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে সে স্পৃষ্ট হয়ে মারা যায়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।