কাহালুতে ইয়াবাসহ একজন গ্রেফতার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৫

কাহালু (বগুড়া) সংবাদদাতা

কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের পানাই বাজার এলাকা থেকে ১০০টি ইয়াবা ট্যাবলেটসহ আজিজুল হক নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশ আজিজুলকে আটক করে এবং পরে তাকে কাহালু থানা পুলিশে সোপর্দ করে। তবে আজিজুলকে আটক করার সময় তার অপর সঙ্গী তুহিন পালিয়ে যায়।

আজিজুল কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামের ছাদেক আলীর ছেলে। তার বিরুদ্ধে কাহালু থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।