ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা
ভেদরগঞ্জে দিগন্ত (১৬) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভেদরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডে ভাড়া বাসা হতে ভেদরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ১০ শ্রেনীর ছাত্র দিগন্ত মন্ডল জয়ের ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত দিগন্তের বাবা সৌভাস কুমার মন্ডল ভেদরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার (সেবুস) হিসাবে কর্মরত আছেন।
পুলিশ ময়না তদন্তের জন্য রাতে লাশ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
