ক্যামেরুনে বোকো হারামের হামলায় ৬ সৈন্য নিহত

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:০১

এএফপি

ক্যামেরুনের উত্তরাঞ্চলে বোকো হারামের হামলায় দেশটির ছয় সেনা নিহত হয়েছে। রবিবার কর্তৃপক্ষ এ কথা জানায়।

নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর এক কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের উচ্চ পর্যায়ের দুই কর্মকর্তা বলেন, লেক শাদ অঞ্চলে ফোটোকোলের কাছে সৌয়িরামে একটি সামরিক ফাঁড়িতে সশস্ত্র জিহাদিদের চালানো হামলায় আরো নয় সেনা আহত হয়েছে। কর্মকর্তাদের একজন বলেন, হামলা চলাকালে সেখানেই পাঁচ সেনা নিহত হয় এবং রবিবার আহত অপর জন মারা গেছে। গোলযোগপূর্ণ লেক শাদ অঞ্চলের নাইজেরিয়া সীমান্তের খুবই কাছে সৌয়িরাম অবস্থিত। গত ১০ জুন একই অঞ্চলে এক হামলায় ক্যামেরুনের ১৭ সেনা নিহত হয়।