কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত সাত

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:০১

 

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রবিবার ছোটো আকারের এক বিমান দুর্ঘটনায় কমপক্ষে সাতজন নিহত ও অপর তিনজন আহত হয়েছে। দমকল বাহিনীর এক কর্মী এ কথা জানান। খবর এএফপির।

ঐ অঞ্চলের দমকল বাহিনীর কমান্ডার জুয়ান কর্লোস গানান এএফপিকে বলেন, ‘বিমানটিতে নয়জন আরোহী ছিল। এদের মধ্যে সাতজন নিহত ও দুজন মারাত্মকভাবে আহত হয়েছে।’

গানান জানান, আহত তৃতীয় জন একটি শিশু। বিমানটি যেখানে বিধ্বস্ত হয় শিশুটি সেখানে ছিল। গানান আরো জানান, বিমানটি পপেয়ান থেকে লোপেজ ডি মিকেতে যাচ্ছিল। এটি স্থানীয় সময় বেলা ২টা ১১মিনিটে বিধ্বস্ত হয়। গানান জানান, বিমানটি বিধ্বস্তের কারণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। এটি তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

০