সুলতান সুলেমান; কোসেম

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২১:৩৮

দীপ্ত টিভিতে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ও রাত ১০টায় (রিপিট) প্রচার হচ্ছে ধারাবাহিক সুলতান সুলেমান; কোসেম। সুলতান ওসমান ও সুলতান মুস্তাফার পতনের পর সিংহাসনের উত্তরসূরি হন সুলতান মুরাদ। কিন্তু অপ্রাপ্তবয়স্ক সুলতানের অভিভাবক হয়ে দীর্ঘদিন সাম্রাজ্যের নায়েব হিসেবে দায়িত্ব পালন করেন ওয়ালিদে কোসমে সুলতান। প্রাপ্তবয়স্ক সুলতান মুরাদ মায়ের ছায়া থেকে বের হয়ে ক্ষমতা হস্তগত করতে চান।