ইত্তেফাক রিপোর্ট
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম কণ্ঠস্বর, শব্দ সৈনিক মুক্তিযোদ্ধা আবুল কাশেম সন্দ্বীপের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাক্ষরিত একটি ঘোষণাপত্র চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পাঠ করেন। বিজয়ের মাসে জাতির বীর সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হলেও প্রতি বছর তার মৃত্যুবার্ষিকী কেটে যায় নীরবে।
তার স্মৃতির স্মরণে তত্কালীন সাভার পৌরসভার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান ইমু সাভারের থানা রোডটি ‘আবুল কাশেম সন্দ্বীপ’ নামে নামকরণ করেন।
তিনি ১৯৯৫ সালের ১০ ডিসেম্বর সাভারের তালবাগস্থ নিজ বাসভবনে দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যান। তার মৃত্যুর পর তার পরিবারের কোন প্রকার খোঁজ খবর নেয়নি কেউ।
