পরিত্যক্ত পলিথিন ও প্ল¬াস্টিক থেকে জ্বালানি তেল

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৪

পরিত্যক্ত পলিথিন ও প্ল­াস্টিক আগুনে গলিয়ে অকটেন, পেট্রোল, ডিজেল ও এলপি গ্যাস তৈরি করেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার শিক্ষার্থী রোস্তম আলী। নারায়ণগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানে পঞ্চবটীতে প্ল­াস্টিক ও পলিথিন থেকে ডিজেল পেট্রোল উত্পাদন প্রকল্প চালু হয়েছে। ২০০১ সালে আইন করে কঠোরভাবে অভিযান চালিয়ে জেল জরিমানা বিবিধ শাস্তি দিয়ে এবং বর্তমান সরকার কঠোরভাবে অভিযান চালিয়ে জেল-জরিমানা করেও পলিথিন উত্পাদন বন্ধ করতে পারেনি। নগর উন্নয়ন কর্তৃপক্ষের ক্লিনার দিয়ে শত চেষ্টা করে অর্থ বরাদ্দ করেও পলিথিনমুক্ত করা সম্ভব হলো না নগরগুলোকে। পরিত্যক্ত পলিথিন ও প্ল­াস্টিক জলাবদ্ধতা, পরিবেশদূষণ, মাটির উর্বরতা হ্রাস, ডেঙ্গু রোগ বিবিধ সমস্যায় দেশের যে আর্থিক ক্ষতি হচ্ছে তা হিসাব করে সরকার ভর্তুকি দিয়ে সারা দেশে পরিত্যক্ত পলিথিন ও প্ল­াস্টিক থেকে জ্বালানি তেল উত্পাদন করার ব্যবস্থা করলে লাভ অনেক বেশি হবে জাতীয় স্বার্থে। এতে গরিব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিত্যক্ত পলিথিন ও প্ল­াস্টিক তন্ন তন্ন করে খুঁজে বের করে বিক্রি করার ফলে কার্যকরভাবে পরিত্যক্ত পলিথিন ও প্ল­াস্টিক পরিষ্কার করা সম্ভব হবে। রেন্টাল বিদ্যুতের মতো সহজ শর্তে প্রণোদনা দিয়ে যদি বেসরকারি খাতে পরিত্যক্ত পলিথিন ও প্ল­াস্টিক থেকে জ্বালানি উত্পাদনে ব্যবস্থা করে এটাকে লাভজনক করা যায়, তাহলে সরকারের ভর্তুকি প্রণোদনা এসব কিছুর প্রয়োজন হবে না এক সময়। তখন অনেকে এগিয়ে আসবেন পরিত্যক্ত পলিথিন ও প্ল­াস্টিক থেকে জ্বালানি উত্পাদনে, এতে সরকারের রাজস্ব আয় বাড়বে।

আব্বাস উদ্দিন আহমদ

ধোপাদিঘির দক্ষিণপাড়,

সদর, সিলেট ৩১০০