শোক সংবাদ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২২:২১

এস এম ওয়াহিদুজ্জামান ওহিদ

লোহাগড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও লোহাগড়া বাজার বণিক সমিতির সাবেক সভাপতি কলেজ পাড়ার এস এম ওয়াহিদুজ্জামান  ওহিদ (৬০) গতকাল রবিবার ভোরে নিজ বাস ভবনে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ পুত্র সন্তান রেখে গেছেন। বাদ আছর লোহাগড়া সরকারি পাইলট স্কুল মাঠে জানাজা শেষে লোহাগড়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

ডা. রঞ্জন মোহন গুণ

নেত্রকোনা শহরের মোক্তারপাড়ার হোমিও চিকিত্সক ডা. রঞ্জন মোহন গুণ (৫৮) গত শুক্রবার রাতে পরলোক গমন করেন। তিনি স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন। গতকাল রবিবার নেত্রকোনা শ্মশানঘাটে তার শেষকৃত সম্পন্ন হয়। তার মৃত্যুতে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সম্পাদক আশরাফ আলী খান খসরু, কৃষক সমিতির সভাপতি খন্দকার আনিছুর রহমান, নেত্রকোনা হোমিওপ্যাথ চিকিত্সক সমিতি, নেত্রকোনা মোক্তারপাড়া পূজা উদযাপন কমিটি কর্মকর্তাবৃন্দ শোক প্রকাশ করেন।

মো. সাদেকুর রহমান

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সোহাগদল রজ্জব আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেকুর রহমান রানা (৫৯) গতকাল রবিবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। আজ সকাল ৯টায় ওই বিদ্যালয় মাঠে জানাজা শেষে সোহাগদল গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম শোক প্রকাশ করেন।