সরকারি দলের ছাত্র যুবকদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি : কর্নেল অলি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪২

ইত্তেফাক রিপোর্ট

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, প্রায় আড়াই লাখ হাজার কোটি টাকা কীভাবে বিদেশে পাচার হয়েছে নিশ্চয়ই সরকার অবগত রয়েছে। কোনো বড়ো দুর্নীতিবাজের বিরুদ্ধে আজ পর্যন্ত সরকার ব্যবস্থা নেয়নি। ফলে সরকারি দলের ছাত্র ও যুবকদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করেছে। গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি একথা বলেন। তিনি অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অপসারণ ও গ্রেফতারের দাবি জানান। একইসঙ্গে ঘুষ গ্রহণকারী ছাত্রলীগ নেতাদেরও গ্রেফতারের দাবি জানিয়েছেন।