পুলিশের ওপর হামলা!
কিশোরগঞ্জ প্রতিনিধি ও করিমগঞ্জ সংবাদদাতা
কিশোরগঞ্জ-৩ করিমগঞ্জ ও তাড়াইল আসনে বিএনপির প্রার্থী রদ-বদল করে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি ড. মুহাম্মদ সাইফুল ইসলামকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় করিমগঞ্জে বিক্ষোভ হয়েছে। গত শনিবার সন্ধ্যায় বিএনপি সমর্থক নেতা-কর্মীরা করিমগঞ্জ বাজারে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে মিছিলটি মোরগমহালের নিকট আসলে মিছিলকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়। করিমগঞ্জ থানার ওসি মোঃ মজিবুর রহমান জানান, পুলিশ আবু তাহের নামক এক যুবককে আটক এবং বিএনপির অস্থায়ী নির্বাচনী কার্যালয় থেকে সাতটি মোটরসাইকেল ও ৬৭টি লাঠি উদ্ধার করে।
এ ব্যাপারে এসআই জিয়াউর রহমান বাদী হয়ে ৪৩ জনের নামোল্লেখ ছাড়াও অজ্ঞাত ৪৫ জনের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন
