পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় আবু বক্কর রব্বানী (৪৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে বোদা পৌসরভা সংলগ্ন এশিয়ান বাইপাস মোড় এলাকায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতগ্রামী বড় পিলারবাহী একটি ট্রাক এশিয়ান বাইপাস সড়ক পার হচ্ছিলো। এ সময় সাইকেল আরোহী রব্বানীকে ধাক্কা দেয়। তখন সে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই রব্বানীর মৃত্যু হয়।
নিহত রব্বানী নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি গ্রামের আব্দুল হক প্রামানিকের পুত্র। সে বোদা পৌর শহরের রাজারদিঘী এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে বসবাস করে আসছিলেন। সেই সঙ্গে বোদায় এক স্থানীয় এনজিওতে মাঠ কর্মীর চাকরী করতেন।
আরও পড়ুন: ‘৭০ বছর পর কাশ্মীরে নবযুগের সূচনা হয়েছে’
এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে। এ বিষয়ে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু

