নিষেধাজ্ঞা কমল নেইমারের

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২২

নেইমারের ইউরোপিয়ান নিষেধাজ্ঞার মেয়াদ এক ম্যাচ কমেছে। এখন তার নিষেধাজ্ঞা থাকল দুই ম্যাচের। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গত মৌসুমের শেষ খেলায় ম্যাচ ফিসিয়ালদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ আনা হয়। যে কারণে ২৭ বছর বয়সী এই ব্রাজিলিয়ানকে ইউরোপিয়ান তিনটি ম্যাচে নিষিদ্ধ করে উয়েফা। 
 
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেরে আসর থেকে ছিটকে যায় পিএসজি। সেই ম্যাচে চোটের কারণে স্কোয়াডে না থাকলেও স্টেডিয়ামে বসে খেলা দেখেন নেইমার।

কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে বিতর্কিত এক পেনাল্টিতে দল হেরে যাওয়ায় মাঠে বসেই রেফারির উপর ক্ষোভ প্রকাশ করেন ব্রাজিলিয়ান সুপারস্টার। পরে সামাজিক যোগাযো গমাধ্যম ইন্সটাগ্রামেও ম্যাচ রেফারি দামির স্কোমিনার বিরুদ্ধে অসম্মানসূচক মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন : কাউখালীতে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

২৭ বছর বয়সী নেইমার লিখেছিলেন, ‘এটা লজ্জাকর। চারজন লোক যারা কিনা ফুটবল সম্পর্কে কিছুই জানে না তারাই টেলিভিশনের সামনে স্লো-মোশনে রিপ্লে দেখে (ভিএআর) গোলের নির্দেশ দিল।’

তাই শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের দায়ে নেইমারকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। 

ইত্তেফাক/কেআই