কাউখালীতে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫০

পিরোজপুরের কাউখালীতে রাকিবুল ইসলাম (১৮) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭সেপ্টম্বর) ভোরে  উপজেলার বদরপুর গ্রাম থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। রাকিব ওই গ্রামের আব্দুল জলিল রাঢ়ির ছেলে এবং  কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার নবম শ্রেণির ছাত্র। 

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বাড়ির পাশের একটি পেয়ারা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাকিবের লাশ দেখতে পান তার বাবা-মা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভোর চারটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।  এ ব্যাপারে কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে পুলিশ।

আরও পড়ুন: রাজনগরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ইত্তেফাক/নূহু