এইচএসসি পাসের পরেই একজন শিক্ষার্থী পড়াশোনা শুরু করতে পারে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে। বিটেক লেভেল-৩ ন্যাশনাল ডিপ্লোমা ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটি যুক্তরাষ্ট্রের স্বনামধন্য শিক্ষাবোর্ড পিয়ারসন, ইউকের অধীনে পরিচালিত একটি অ্যাডভান্সড ডিপ্লোমা প্রোগ্রাম। যার মাধ্যমে এসএসসি ও ‘ও’ লেভেল পাসের পর মাত্র ৪ বছরেই একজন শিক্ষার্থী ব্যাচেলর অর্থাত্ গ্র্যাজুয়েশন সম্পন্ন করে পারে।
উক্ত বিটেক লেভেল-৩ এবং লেভেল-৫ ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটি বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লন্ডনের পরীক্ষক এবং মূল্যায়ন পরিষদ দ্বারা গঠিত ব্রিটিশ সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানসমূহের কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ মানদণ্ডের সমতা প্রদানকারী সহায়ক সংস্থা বিসনেস টেকনোলজি এডুকেশন কাউন্সিল বিটেক কর্তৃক অনুমোদিত। শুধু তাই নয়, কোর্সটি প্রতি বছর দশ লক্ষেরও বেশি মেধাবী শিক্ষার্থী দ্বারা পছন্দকৃত, বিশ্বের ১২০টিরও বেশি দেশে ২০ হাজারেরও অধিক আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে সফলতার সঙ্গে পরিচালিত হচ্ছে।
বিটেক লেভেল-৫ হায়ার ন্যাশনাল ডিপ্লোমা ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটি বাংলাদেশে সম্পন্ন করে বিমান মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রকৌশল বিদ্যায় পারদর্শী হতে চাইলে পরবর্তী ৩য়, ৪র্থ বছর ফ্লাইট স্কুল ইন্টারন্যাশনাল ফিলিপিনসে উচ্চশিক্ষার মাধ্যমে শিক্ষার্থী হতে পারে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েটেড এবং সিভিল এভিয়েশন অথরিটি অব ফিলিপাইন অনুমোদিত বিমান ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী একজন দক্ষ এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিংয়ে লাইসেন্সড ইঞ্জিনিয়ার। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে ০১৭৬২৬-৮৮০৩৫।
এছাড়া শিক্ষার্থীরা উড়োজাহাজ প্রোডাকশন কিংবা এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিংয়ে প্রকৌশলী হিসেবে ক্যারিয়ার গড়তে ৩য় ও ৪র্থ বছর চীনের বিখ্যাত সেনইয়াং অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে লেখাপড়া মাধ্যমে অর্জন করতে পারে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।
শিক্ষার্থী এয়ারপোর্ট কিংবা এয়ারলাইন্স ব্যবস্থাপনায় নিশ্চিত ক্যারিয়ার গড়তে চাইলে লেখাপড়া করতে পারে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে পরিচালিত, এভিয়েশন শিক্ষায় বেস্ট কোয়ালিটি এডুকেশন প্রোভাইডার হিসেবে ফাইভ স্টার রেটিং প্রাপ্ত এভিয়েশন ম্যানেজমেন্ট কলেজ, মালয়েশিয়ার তত্ত্বাবধানে পরিচালিত ব্যাচেলর (অনার্স) ইন এয়ারলাইনস অ্যান্ড এয়ারপোর্ট ম্যানেজমেন্ট প্রোগ্রামে।
