সপ্তম শ্রেণির যান্ত্রিকশক্তি হতে শব্দ শক্তির রূপান্তর পর্যবেক্ষণ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৬

দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন কাজের সাথে জড়িত। কাজের সাথে সম্পর্ক রয়েছে শক্তি ও ক্ষমতার। এছাড়া রয়েছে শক্তির বিভিন্ন রূপ এবং এদের এক রূপ থেকে অন্যরূপে রূপান্তর প্রক্রিয়া। দৌঁড়ানো, গাড়ি চলা, ইট উঠানো বা গুলতি দিয়ে আম পারা এর প্রত্যেকটির সাথেই এক ধরনের শক্তির সম্পর্ক রয়েছে। এই ধরনের শক্তিই হল যান্ত্রিকশক্তি এবং আমরা যখন কথা বলি, গান করি বা বাঁশি বাজাই তখন এক ধরনের শক্তি উত্পন্ন করি। এর নাম শব্দশক্তি। পদার্থের কম্পন থেকে শব্দের উত্পত্তি হয়। বাঁশি বাজালে যান্ত্রিকশক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়।

আজকের এই পরীক্ষণটির মাধ্যমে যান্ত্রিকশক্তি হতে শব্দ শক্তির রূপান্তর পর্যবেক্ষণ করতে পারব।

পরীক্ষণটি করতে প্রয়োজনীয় উপকরণ যা যা লাগবে:একটি বেলুন,২৫০/ ৫০০ মিলি প্লাস্টিকের বোতল, একটি কাঁচি, একটি মোটা কাগজ।

কার্যপদ্ধতি           

Æ প্লাস্টিকের বোতলটিকে মাঝ বরাবর কেটে নিই।

Æ বেলুনটির মাঝখানে  অল্প পরিমাণ জায়গা কাঁচি দ্বারা কেটে নিই।

Æ বোতলের মুখে বেলুনের কাটা অংশ ঢুকিয়ে দিই।

Æ একটি কাগজ গোল করে বেলুনের মুখে ঢুকিয়ে দিই।

Æ রাবার ব্যান্ডের সাহায্যে বেলুনের মুখে এবং কাটা অংশ বেঁধে নিই।

Æ কাগজটির মুখে ফু দিই।

পর্যবেক্ষণ:শব্দ সৃষ্টি হবার কারণ কী?

সিদ্ধান্ত:যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়েছে।

সতর্কতা:কাচি ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করতে হবে।