জাপানের বিশ্বখ্যাত কিয়োসেরা (Kyocera) মাল্টি ফাংশন প্রিন্টারের ম্যানেজড ডকুমেন্ট এবং প্রিন্ট সার্ভিস (পিএমএস) সেবা দেবে দেশের প্রযুক্তিপ্রতিষ্ঠান এক্সেল ইন্টেলিজেন্ট সলিউশনস লি.। গতকাল রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে এক্সেল-কিয়োসেরা পার্টনারশিপ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই সেবা কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে কিয়োসেরা ডকুমেন্টস সলিউশনস এশিয়া লিমিটেডের প্রেসিডেন্ট তাকুমা কিমুরা বলেন, ‘বাংলাদেশ এখন তথ্যপ্রযুক্তির সম্ভাবনার দেশ। এ জন্যই আমরা এই মার্কেটকে বেছে নিয়েছি। এখন থেকে বাংলাদেশে কিয়োসেরার সব পণ্য পাওয়া যাবে। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা টাস্ক আলফা ৩২১২আই, ৪০১২আই ইকোসিস এস৪২১৫ আইডিএন, এম ৪১৩২ আইডিএন, এম৮১২৪ সিআইবিএন, এম৮১৩০ সিআইবিএন, টাস্ক আলফা ২২০০-২২০১, ইকোসিস পি৩০৫০ ডিএন, পি৩০৬০ ডিএনসহ বিভিন্ন উন্নতমানের মাল্টি ফাংশন প্রিন্টার ও সেবা বাজারজাতকরণ শুরু করব।’ এক্সেল ইন্টেলিজেন্স সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, ‘প্রায় এক যুগ ধরে এক্সেল দেশে সুনামের সঙ্গে তথ্যপ্রযুক্তি পণ্য বিক্রি করছে। এরই ধারাবাহিকতায় আমরা এখন থেকে জাপানি প্রযুক্তিপণ্য ও সেবা প্রদান করব।’ কিয়োসেরা বিশ্বব্যাপী ১৪০টি দেশে ব্যবসা পরিচালনা করছে এবং ৩১টি দেশে নিজস্ব অফিসের মাধ্যমে তাদের পণ্যের সেবা দিয়ে আসছে। অনুষ্ঠানে এক্সেল ইন্টেলিজেন্ট সলিউশনস লিমিটেডের হেড অব প্রিন্টিং ডিভিশন রঞ্জন কুমার রায় বলেন, খুব কম খরচে বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের ডিজিটাল মাল্টি ফাংশন যেমন প্রিন্ট, কপি, স্ক্যানের কাজ করতে পারে কিয়োসেরার এমপিএস সেবার মাধ্যমে। এক্সেল-কিয়োসেরা পার্টনারশিপ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কিয়োসেরার ভাইস প্রেসিডেন্ট মতহিরো সাত এবং এক্সপোর্ট সেলস ম্যানেজার অ্যালান অং। প্রায় ২০০ করপোরেট হাউজের প্রতিনিধিদের উপস্থিতিতে উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এক্সেল-এর নির্বাহী পরিচালক বীরেন্দ্রনাথ অধিকারী, চিফ অপারেটিং আফসার মো. মাসুদ হোসেন, চিফ ফাইন্যান্স অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, হেড অব সেলস তুলশি কুমার সাহা, সিনিয়র ম্যানেজার রাজিউর রহমান, সলিউশন আর্কিটেক্ট অনিন্দ সাহা প্রমুখ ।
