গ্লোবাল মোবাইল ব্র্যান্ড আইটেল বিশ্বব্যাপী খুব ভালো দাপট দেখাচ্ছে তাদের পণ্যের গুণগত মান দিয়ে। ইতিমধ্যে বাংলাদেশের বাজারেও খুব ভালো একটি স্থান দখল করে নিয়েছে আইটেল। সাশ্রয়ী বাজেটে ভালো ফোন ও ভালো ফিচার অফার করায় আইটেল এন্ট্রি লেভেলের ক্রেতাদের কাছে খুব জনপ্রিয় একটি নাম।
এরই ধারাবাহিকতায় জনপ্রিয়তার শীর্ষে থাকতে এবারও আইটেল নিয়ে এলো তাদের নতুন ফোন আইটেল এস১৫ প্রো। এটি আইটেলের প্রথম ডট নচ ডিসপ্লে ফোন আর সঙ্গে আছে দারুণ সব ফিচার। স্মার্টফোনটিতে রয়েছে ২.৫ ডি কার্ভের ৬.১ ইঞ্চি এইচডি + আইপিএস ওয়াটারড্রপ ফুল স্ক্রিন ডিসপ্লে, ক্যমেরা হচ্ছে ১৬ মেগাপিক্সেল যা ৪ ইন ১ বিগ পিক্সেল প্রযুক্তির। ক্যামেরায় রয়েছে এআই বিউটি মোড ৩.০, যা আপনার চেহারার আকর্ষণীয় দিক আরো ফুটিয়ে তুলবে।
মোবাইলটির পেছনে আছে ট্রিপল এআই ক্যামেরা। ৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে আছে ফ্ল্যাশলাইট। আর এর বিশেষ ‘প্রো মোড’ থাকার কারণে ছবি তোলার ক্ষেত্রে যোগ হয় নতুন মাত্রা।
সিকিউরিটির জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর, যা ফোনটি মাত্র ০.২ সেকেন্ডের মধ্যে আনলক করে।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ৯ পাই, এবং ২ জিবি র্যাম + ৩২ জিবি রম, যা ১২৮ গিগাবাইট পর্যন্ত এক্সটেন্ড করা যায়। এছাড়াও রয়েছে ১.৬ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর, ৩০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিসহ অন্যান্য আপগ্রেডেড বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে ৪জি ইন্টারনেট সংযোগ এআই পাওয়ার মাস্টার, যা স্বয়ংক্রিয়ভাবে স্মার্টফোনে শক্তি সংরক্ষণ করে। দারুণ সব ফিচার দিয়ে ইতিমধ্যে বাজারে সাড়া ফেলেছে। ফোনটির অফিশিয়াল দাম ধরা হয়েছে ৭ হাজার ৮৯০ টাকা।
