এবার অনলাইনে উন্মুক্ত হলো ‘নবারুণ’

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:২০

কবি ও কথাসাহিত্যিক নবারুণ ভট্টাচার্য। যার গল্প থেকে বেশ কয়েকটি সিনেমাও নির্মিত হয়। এবার তাকে নিয়ে নির্মিত হয়েছে এক তথ্যচিত্র। এটি নির্মাণ করেছেন কৌশিক মুখার্জি। এই তথ্যচিত্রটি বিভিন্ন চলচ্চিত্র উত্সব কিংবা চলচ্চিত্র ও সাহিত্যি সংগঠনের উদ্যোগে ভারতে বিভিন্ন সময়ে প্রদর্শিত হলেও অন্তর্জালে মুক্তির অপেক্ষায় ছিলেন দর্শকরা। অনেকবছর অপেক্ষার পর এবার অনলাইনে উন্মুক্ত করা হলো।

গত জুলাই মাসে নবারুণকে নিয়ে নির্মিত এই তথ্যচিত্র ঢাকায় দেখানো হয়। বাংলাদেশ স্বাধীন চলচ্চিত্র আন্দোলন ও লিটল ম্যাগ ‘ডানার করাত’-এর যৌথ আয়োজনে চলচ্চিত্রটি নিয়ে ঢাকায় এসেছিলেন সুরজিত্। অবশেষে সোমবার উন্মুক্ত হলো ‘নবারুণ’।

 উল্লেখ্য, ২০১২ সালে ‘নবারুণ’ তথ্যচিত্রটির কাজ শুরু করেছিলেন কৌশিক মুখার্জি।