থাইল্যান্ডের ব্যাংককে ‘মিলেনিয়াম ব্রিলিয়েন্স অ্যাওয়ার্ড-২০১৯’ পেলেন বাংলাদেশের স্বনামধন্য মেকআপ আর্টিস্ট জাহিদ খান। গত ১৬ সেপ্টেম্বর রাতে ব্যাংককের স্থানীয় একটি হলরুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ‘জাহিদ খান মেকওভার’ ও ‘জাহিদ খান ব্রাইডাল কালেকশন’-এই দুটি ক্যাটাগরিতে জাহিদ খানকে সম্মাননা প্রদান করা হয়। এ প্রসঙ্গে ব্যাংকক থেকে জাহিদ খান বলেন, ‘বাংলাদেশ ছাড়াও এর আগে গতবছর কলকাতা থেকে সম্মাননা পেয়েছিলাম। তবে এবারের সম্মাননাটি আমার কাছে অনেক বেশি গুরুত্ববহ।’
