ভৈরবে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২২:৪১

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

ভৈরবে পারিবারিক কলহের জেরে শনিবার ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মুরাদ মিয়া (৫৫) মারা গেছেন। রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ মিয়া একজন কৃষক ছিলেন। পরিবারের সদস্যদের দাবি, মুরাদ মিয়া ও তার ছোট ভাই আসলাম মিয়ার মধ্যে বাড়ির পানির লাইন নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই মুরাদ মিয়ার ওপর হামলা চালায় ছোট আসলাম ও তার ছেলে। এ সময় লাঠির আঘাতে মুরাদ মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত হাসপাতালে নেয়ার পর চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন।