স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশের বয়সভিত্তিক দলগুলো, ‘এ’ দল, এইচপি দল ইদানিং অনেক খেলার মধ্যে আছে। সেই ধারাবাহিকতায় ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গতকাল ভারতে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
এই সফরে বাংলাদেশের দলটি ভারতীয় অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ৫টি ওয়ানডে খেলবে।
সবগুলো খেলা অনুষ্ঠিত হবে লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে।
১৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলবে দুই দল। এরপর ২১, ২৩, ২৫ ও ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল:
সাইফ হাসান (অধিনায়ক), ফারদিন হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, আল আমিন, জাকির হাসান, জাকের আলী, আরিফুল হক, তানভির ইসলাম, শেখ মেহেদী হাসান, মানিক খান, শফিকুল ইসলাম, সুমন খান, রবিউল হক, সাব্বির হোসেন।
সূচী
তারিখ ম্যাচ
১৯ সেপ্টেম্বর ১ম ওয়ানডে
২১ সেপ্টেম্বর ২য় ওয়ানডে
২৩ সেপ্টেম্বর ৩য় ওয়ানডে
২৫ সেপ্টেম্বর ৪র্থ ওয়ানডে
২৭ সেপ্টেম্বর ৫ম ওয়ানডে
* সব খেলা অনুষ্ঠিত হবে
লখনৌতে
