টেক্সওয়ার্ল্ডে অংশ নিয়েছে বাংলাদেশের ১৬ প্রতিষ্ঠান

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:১০

ফ্রান্সের প্যারিসে গত ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ৪ দিনের টেক্সওয়ার্ল্ডে বাংলাদেশে ১৬টি বস্ত্র ও পোশাকপণ্য উত্পাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। একই প্রদর্শনীর পাশাপাশি অ্যাপারেল সোর্সিং আর লেদার ওয়ার্ল্ড-এর প্রদর্শনীও হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের ১ হাজার ৭৯৯টি  প্রতিষ্ঠান তাদের পণ্য ও প্রযুক্তির প্রদর্শন করছে। এতে প্রায় ৩০ হাজার দর্শণার্থী আসবে বলে আয়োজকরা আশা করছেন। বাংলাদেশ থেকে এই প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো—এভিন্স টেক্সটাইল, মমটেক্স এক্সপো, রিজেন্ট টেক্সটাইল, জাবের অ্যান্ড যুবায়ের ফ্যাব্রিক্স, আরগন ডেনিম, চিটাগাং ডেনিম মিলস, এন জে ডেনিম, আয়েশা অ্যান্ড গালেয়া ফ্যাশনস, ফাহিম অ্যাপারেলস, ফ্যাশন গ্রুপ/এস অ্যান্ড এস সুইমওয়্যার, জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ/এলহাম সোর্সিং, জেএম নিটওয়ার, পাকিজা নিট কম্পোজিট, প্যাসিফিক এক্সপোর্ট অ্যান্ড ইউরো ফ্যাশন মার্ট, সিনারজিস সোর্সিং, টোডস প্রিন্টিং। —প্রেস বিজ্ঞপ্তি