কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, বাংলাদেশ ব্যাংকের মধ্যে গত সোমবার সিআইবি অনলাইন সিস্টেম রেজিস্ট্রেশন-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সিআইবি মহাব্যবস্থাপক মনসুরা পারভীন এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সিআইবি সিস্টেমে নিবন্ধিত হলো। ফলে অনলাইনে বাংলাদেশের ঋণ গ্রহীতাদের ঋণ-সংক্রান্ত তথ্য পাওয়ার সুবিধা হলো। এর ফলে ঋণ গ্রহীতার ঋণ পরিশোধের আচরণ, ব্যাংক থেকে ঋণসুবিধা ব্যবহারের বৃত্তান্ত ইত্যাদি যাচাই করার মাধ্যমে ব্যাংক ঋণের ঝুঁকি পরিমাপ করতে এবং ভালো ঋণ গ্রহীতা চিহ্নিত করতে ব্যাংককে সাহায্য করবে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল প্রধান অতিথি হিসেবে এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ কে এম ফজলুল হক মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি
