দুটো ছড়া

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৪

শামসুল হক দিশারী

 

বিবেক

 

বিবেক শূন্য

মানুষ নয়,

পক্ষী ওরা

পশুও হয়।

 

কাণ্ডজ্ঞানও

নেই ওদের,

পুরো অভাব

মনুষ্য বোধের।

 

ওরা অনেক নিচে

মানুষ নাম মিছে!

 

বিবাদ

 

টুনটুনির

ঝগড়াঝাঁটি,

ঝোপে-ঝাড়ের

শান্তি মাটি।

 

ঝোপে বিশেষ

আছে যারাই,

বোবা ওরাও

মান হারাই!

 

টুনটুনির অমিল মিলে

রাক্ষস খাবে ঝোপটা গিলে!?