কুড়িগ্রাম প্রতিনিধি
‘শিক্ষাই শক্তি চাকরিতে মুক্তি’ এই শ্লোগানে রবিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা। কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাহেদুল ইসলাম, অর্থনীতি বিভাগের অণিমা রায়, রসায়ন বিভাগের রেজাউল করিম, প্রাণিবিদ্যা বিভাগের রাশেদা খাতুন ও ইংরেজি বিভাগের আমজাদ হোসেন।
এসময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, ব্যাংকসহ সরকারি-বেসরকারি এবং প্রতিটি মন্ত্রণালয়ের সমন্বিত পরীক্ষা বিভাগীয় পর্যায়ে নিতে হবে এবং ঘুষ নয়; মেধার ভিত্তিতে নিয়োগ দিয়ে জাতিকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে হবে।
