হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে দ্বিতীয় দিনে মঙ্গলবার পুরোনো খোয়াই নদীতে অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভেঙে ফেলা হচ্ছে বিশাল অট্টালিকা। উচ্ছেদকৃতদের অনেকেই নিজেদের স্থাপনা ভেঙে ফেলছেন। জানা গেছে, নদীটি উদ্ধারের দাবিতে জেলাশহরবাসী বিভিন্ন সময় আন্দোলন করলেও কাজের কাজ কিছুই হয়নি। কয়েকবার শুধু নদীর সীমানা নির্ধারণের মধ্যেই তা সীমাবদ্ধ ছিল। অবশেষে জেলা প্রশাসন শহরবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত খোয়াই নদীটি উদ্ধারে উদ্যোগ নেয়। পরিকল্পনা অনুযায়ী সোমবার থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। ভেঙে ফেলা হচ্ছে বিশাল অট্টালিকা।
