সুরমা থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৬

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ পৌর শহরের কাজীর পয়েন্ট এলাকায় সুরমা নদী থেকে অজ্ঞাতনামা (২০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুর রহমান এ ঘটনাটি নিশ্চিত করেছেন।