হবিগঞ্জে সীমান্ত থেকে গাঁজা ও মদ জব্দ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৬

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর ও চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী কেদারাকোট সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করে বিজিবি। উদ্ধারকৃত মাদকের মাঝে ১৯ কেজি গাঁজা ও ২০ বোতল ভারতীয় মদ রয়েছে। ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার ভোরে মাধবপুর উপজেলার মোহনপুর নামক স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী কেদারাকোট নামক স্থান থেকে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।