বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের বড়লেখায় পুকুর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গাংকুল গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়। মারা যাওয়া বৃদ্ধের নাম আব্দুল মতিন (৬৫)। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।’
