রায়পুরায় দুদকের গণশুনানি শুরু কাল

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৮

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা

নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদে আগামীকাল বৃহস্পতিবার দুদকের গণশুনানি শুরু হবে। এতে অংশগ্রহণ করবে বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষ।

গণশুনানিতেই সব অভিযোগের ভিত্তিতে সমাধান দেবেন বলে আশ্বস্ত করেছেন দুদকের উপসহকারী পরিচালক মো. কামরুজ্জামান।

গণশুনানিতে উপস্থিত থাকবেন দুদকের কমিশনার এ এস এম আমিনুল, নরসিংদী জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা ও উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।