কাউখালীতে স্কুলছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৮

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

কাউখালীতে রাকিবুল ইসলাম (১৮) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার বদরপুর গ্রাম থেকে পুলিশ লাশ উদ্ধার করে। মৃত রাকিব ঐ গ্রামের আব্দুল জলিল রাঢ়ির ছেলে এবং কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার নবম শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৩টার দিকে বাড়ির পাশের একটি পেয়ারা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাকিবের লাশ দেখতে পান তার বাবা-মা। পরে খবর দিলে পুলিশ গিয়ে ভোর ৪টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।