পলাশ (নরসিংদী) সংবাদদাতা
পলাশ উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার দায়ে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার রাতে পলাশ থানায় ঐ ছাত্রী মামলাটি দায়ের করে। মামলার আসামিরা হলেন উপজেলা গজারিয়া ইউনিয়নের ইছাখালি গ্রামের শাহিন মিয়া, স্বপন ও মিতু আক্তার।
বিষয়টি নিশ্চিত করে পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, গত শুক্রবার সকালে ইছাখালি গ্রামের বখাটে শাহিন মিয়া তার চাচাতো বোন দিয়ে ঐ স্কুলছাত্রীকে গ্রামের একটি বালুর মাঠে ডেকে নেয়। পরে শাহিন ও স্বপন মিয়া স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে মেয়েটি চিত্কার শুরু করলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ঐ স্কুলছাত্রী বাদী হয়ে অভিযুক্ত তিন জনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টায় মামলা দায়ের করে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
